সকল শারদীয়া কল্পবিশ্ব ম্যাগাজিনের পিডিএফ ডাউনলোড লিংক Kalpabiswa Webzin pdf Download link

দেখতে দেখতে পাঁচটা বছর হতে চলল। কল্পবিশ্ব তার নিজের মতাে করে একে একে অনেক স্বপ্নকে ছুঁতে শুরু করেছে। মানুষের ভালােবাসা ও শুভ কামনা ছাড়া তা সম্ভব হত না। গত কয়েক মাসে কল্পবিশ্বের সম্পাদক ও লেখকরা বক্তৃতা দিয়েছেন মহারাষ্ট্রের মারাঠি বিজ্ঞান পরিষদের পরিচালিত আন্তর্জাতিক কল্পবিজ্ঞান সম্মেলনে। আসছে মাসে ইন্ডিয়ান সায়েন্স ফিকশান রাইটারস অ্যাসােসিয়েশান থেকে বিশেষ ভারতীয় কল্পবিজ্ঞানের আলােচনায় থাকছেন কল্পবিশ্বের সম্পাদক। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ও ইউনিভার্সিটি অব ওয়েলস প্রেস থেকে প্রকাশিত কল্পবিজ্ঞানের বইতে উল্লেখিত হয়েছে কল্পবিশ্বের কথা। স্ক্রোল ডট ইনের প্রবন্ধে জানানাে হয়েছে। বাংলা ইবুকের প্রসারে কল্পবিশ্বের অবদানের কথা। কল্পবিশ্বের সর্বকনিষ্ঠ সদস্য সােহম গুহের গল্প স্থান পেয়েছে সাউথ এশিয়ান সায়েন্স ফিকশান অ্যান্থােলজিতে। উল্লেখযােগ্য, এর আগে একমাত্র অদ্রীশ বর্ধন ও প্রেমেন্দ্র মিত্রের গল্পই প্রকাশিত হয়েছে হ্যাচেট ইন্ডিয়া থেকে প্রকাশিত এই বিখ্যাত সঙ্কলনে। এখনও এদিক ওদিক শােনা যাচেছ বটে যে বাংলায় কল্পবিজ্ঞান লেখা হয়নি বা লেখা হচ্ছে না। তবে বাংলা কল্পবিজ্ঞানের জয়যাত্রার সামনে এই কায়েমি স্বরগুলি ক্রমেই জমি হারাচ্ছে।
এবার শারদীয়ার কথা। নবীন-প্রবীণের সমন্বয়ে অন্যান্য বারের মতােই উপন্যাস, বড়গল্প, গল্প, অনুবাদ, প্রবন্ধ, কমিকস আরও কত আকর্ষণে ঠাসা থাকে শারদীয়া কল্পবিশ্বের প্রতিটি। হােক না পুনর্মুদ্রণ। তবু অসামান্য ওই কল্পবিজ্ঞান গল্পটিকে কল্পবিশ্বের পাঠকের কাছে তুলে ধরতে পেরে আমরা আনন্দিত। পুনর্মুদ্রিত হয়েছে অদ্রীশ বর্ধন, রণেন ঘােষের লেখাও। পুরােনাে আশ্চর্যের পাতা থেকে তুলে আনা হয়েছে দিলীপ রায়চৌধুরী ও গুরনেক সিং-এর কথা। পাশাপাশি দীপেন ভট্টাচার্যের সাক্ষাৎকারটিও এই সংখ্যার অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে বলে আমাদের বিশ্বাস। একজন শক্তিশালী কল্পবিজ্ঞান লেখক দীপেনবাবুর ভাবনাবিশ্বটিও সুগভীর ও অনুসন্ধিৎসায় পরিপূর্ণ। যার সঙ্গে পরিচয় হলে পাঠক ঋদ্ধ হবেন। এছাড়া জনপ্রিয় কল্পবিজ্ঞান লেখক রেবন্ত গােস্বামী এক যুগ পরে। কল্পবিশ্বের জন্য পুনরায় তাঁর কলম তুলে নিয়েছেন। নিঃসন্দেহে তা আমাদের ও বাংলা কল্পবিজ্ঞানের পাঠকদের কাছে মস্ত পাওনা। তাঁর কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই।
প্রিয় পাঠক, আপনার পাঠ শুভ হােক। সাবধানে থাকুন। উৎসবের আলােয় ঘুচে যাক মনের বন্দি দশা।
শারদীয়া কল্পবিশ্ব ম্যাগাজিনের পিডিএফ ডাউনলোড লিংক তালিকাঃ


